২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের সেবা ‘তারা’

নারী গ্রাহকদের জন্য ‘তারা’ নামের একটি ব্যাংকিং সেবা চালু করেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 10:07 PM

Updated : 11 Apr 2022, 11:31 PM

বৃহস্পতিবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সেবার উদ্ভোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ এবং ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সেলিম আর এফ হোসেন বলেন, ‘তারা’ সেবার মাধ্যামে ব্র্যাক ব্যাংক নারীদের সকল ব্যাংকিং প্রয়োজন পূরণে একটি পূর্ণাঙ্গ ব্যাংকিং সমাধান দেবে।

এছাড়া ‘তারা’ বাংলাদেশে নারীদের আর্থিক ও জীবনযাত্রার প্রয়োজন পূরণ এবং ব্যবসায় ব্যাংকিং চাহিদার সমাধানও প্রদান করবে। এই সেবা নারীদের অনুপ্রাণিত করবে ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে।

সেলিম আর  হোসেন বলেন, ‘তারা’ সেবা  চাকরিজীবী, উদ্যোক্তা, গৃহিনীসহ সব নারীদের যেকোনো ব্যাংকিং প্রয়োজন পূরণ করবে। উৎকৃষ্ট সঞ্চয় পরিকল্পনা, সহজ ঋণদান প্রক্রিয়া এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করবে। এটি নারীদের সঠিক অর্থায়ন পরিকল্পনা, অর্থনৈতিক স্বাধীনতা অর্জনও জীবনের লক্ষ্য অর্জনেসাহায্য করবে।

“তারা কেবল একটি সল্যুশন্স নয়, এটি নারীর অমিত সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার একটি কার্যকর সমাধান। এই সেবা সব সময় নারীর স্বপ্নপূরণের পথে সহায়ক ভূমিকা পালন করবে।”

‘তারা’ সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে উচ্চ মুনাফা প্রদান, নারী উদ্যোক্তাদের জন্য চলতি হিসাব, স্বল্প সুদে ব্যবসায় ও রিটেইল লোন প্রদান এবং প্রসেসিং ফির উপর ছাড়সহ গ্রাহকদের নানা সুবিধা প্রদান করা হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।

‘তারা’র গ্রাহকরা শাখাগুলোতে বিশেষ ডেস্ক ও ক্যাশ কাউন্টার, প্রিমিয়াম ব্যাংকিং সেবা এবং কল সেন্টার ও পার্টনার আউটলেটসমূহে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

নারী গ্রাহকদের পেশাদারি দক্ষতাবৃদ্ধি ও সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে বলে জানান তিনি।