শাহ্জালাল ব্যাংক সিকিউরিটিজ পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদের ৪৩তম এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস-চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদ, পরিচালক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ও আক্কাচ উদ্দিন মোল্লা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন ও আব্দুল আজিজ, এসইভিপি ও বিজনেস ডেভেলাপমেন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মুশতাক আহমেদ, ভিপি ও কোম্পানি সেক্রেটারি আবুল বাশার, ভিপি ও সিএফও জাফর ছাদেক, স্বতন্ত্র পরিচালক ফরিদা পারভিন নুরু এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন সভায় উপস্থিত ছিলেন।
