২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারাজে ৪ হাজার টাকা ছাড়ে ইনফিনিক্সের নোট-থ্রি

চার হাজার টাকা ছাড়ে ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ ফোন নোট-থ্রি পাওয়া যাচ্ছে দারাজ বাংলাদেশের ওয়েবসাইটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 07:09 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

বৃহস্পতিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনের মোবাইল ফোন কোম্পানি ইনফিনিক্সের বর্ষপূর্তিতে ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ ফোন নোট-থ্রি ১২ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে দারাজে।

ফোনটির আগের মূল্য ছিল ১৬ হাজার ৯৯০ টাকা।

এতে আরও জানানো হয়, দারাজে অর্ডার দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মোবাইল ফোন সরবরাহ দেওয়া হবে। 

এছাড়াও ইনফিনিক্স থেকে একশ দিনের মধ্যে মোবাইল স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি দেওয়া হবে।