শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৭০৭তম সভা হয়েছে।
মঙ্গলবার ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা হওয়ার কথা জানানো হয়।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদের সভাপতিত্বে সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যদের মধ্যে নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক আনোয়ার হোসেন খান, মোহাম্মদ ইউনূছ ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, আব্দুল আজিজ ও মোহাম্মদ গিয়াসউদ্দিন সভায় অংশ নেন।
