২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইবিএম-ইকলিফ সমঝোতা স্মারক সই

বাংলাদেশের ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে মালয়েশিয়ার দ্যা ইকলিফ লিডারশিপ অ্যান্ড গভর্নেন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-বিআইবিএম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 06:42 PM

Updated : 19 Aug 2022, 04:30 PM

মঙ্গলবার রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে এ সমঝোতা স্মারক সই হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী ও ইকলিফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব পেশওয়ারিয়া।

এ সময় অন্যদের মধ্যে ঢাকায় মালয়েশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অফ চ্যান্সারি ইদহাম জুহুরি বিন মোহাম্মদ ইউনুস, বিআইবিএমের পরিচালক (প্রশিক্ষণ) ড. শাহ মো. আহসান হাবীব উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৪ সাল থেকে ব্যাংকিং খাত নিয়ে কাজ শুরু করা বিআইবিএম ২০১৫ সাল থেকেই ইকলিফের সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে।