সিঙ্গারের সেলাই শিক্ষিকাদের সম্মেলন
সারা দেশের সেলাই শিক্ষিকাদের নিয়ে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘সিঙ্গার সেলাই শিক্ষিকা সম্মেলন-২০১৭’।
বৃহস্পতিবার গাজীপুরের মেঘবাড়ী রির্সোটে এই সম্মেলন উদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সিইও এমএইচএম ফাইরোজ।
এতে সিঙ্গার গ্রুপের প্রতিষ্ঠান সিঙ্গার স্যুইং একাডেমি সেলাই শিক্ষিকারা অংশ নেন বলে সিঙ্গার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সম্মেলনে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, মাকেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
