২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহিদ হাসানের সঙ্গে নৈশভোজে ভিশনের র‌্যাফেল ড্র বিজয়ীরা

এবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিশন ইলেকট্রনিক্স’র র‌্যাফেল ড্র বিজয়ীরা ভিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 04:45 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাজধানীর এক রেঁস্তোরায় অনুষ্ঠিত নৈশভোজে অংশ নেন তারা।

এবারের বাণিজ্য মেলায় ভিশনের বিভিন্ন পণ্য কিনে কুপন পান ক্রেতারা। সেখান থেকে লটারির মাধ্যমে ২৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। 

ভিশন ইলেকট্রনিক্সের জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, ব্র্যান্ড ম্যানেজার রকিব আহমেদ ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার রেজাউল হোসইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।