২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাংকের ‘অফ সাইট-২০১৭’ অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং (সিএনআইবি) ডিভিশনের দুই দিনব্যাপী ‘অফ সাইট-২০১৭’ সম্প্রতি হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 09:43 PM

Updated : 19 Aug 2022, 04:14 PM

প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে’ অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।

‘সকলের জন্য সিএনআইবি, সিএনআইবির জন্য সকলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রাহেল আহমেদ।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান ও সৈয়দ ফরিদুল ইসলামসহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ কর হয়।