ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইকে আইএফআইসি ব্যাংকের অনুদান
বেসরকারি আইএফআইসি ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কল্যাণ তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় চেয়ারম্যানের দপ্তরে সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও দর্শন বিভাগের অ্যালামনাই মনিরুল ইসলাম অনুদানের চেকটি দর্শন বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার রায়ের হাতে তুলে দেন।
এ সময়ে বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
