২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন ল্যাপটপে বৈশাখী অফার

বাংলা নববর্ষ উপলক্ষে ল্যাপটপে বিশেষ অফার দিচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি পণ্য প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 06:57 PM

Updated : 19 Aug 2022, 04:14 PM

বুধবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই অফারের আওতায় ক্রেতারা নির্দিষ্ট মডেলের ওয়ালটন ল্যাপটপ কিনলেই উপহার হিসেবে পাচ্ছেন এলইডি টিভি ও স্মার্টফোন।

১ এপ্রিল থেকে এ অফার শুরু হয়েছে, চলবে পুরো মাস জুড়ে।

ওয়ালটন, ইন্টেল, মাইক্রোসফট ও বিজয় বাংলার যৌথ সহযোগিতায় বাংলাদেশের বাজারে এসেছে ওয়ালটন ল্যাপটপ। গত জানুয়ারিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাড়া ফেলে ওয়ালটনের ল্যাপটপ।

বাঙালির অন্যতম লোকজ উৎসব পয়লা বৈশাখে ক্রেতাদের বিশেষ কিছু উপহার দিতেই ওয়ালটন ল্যাপটপে ‘বৈশাখী অফার’ ঘোষণা করেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এই অফারের আওতায় প্যাশন ও টেমারিন্ড সিরিজের কোর-আই ফাইভ প্রসেসরযুক্ত সব মডেলের ল্যাপটপ নগদ টাকায় কিনলে উপহার হিসেবে দেওয়া হচ্ছে ওয়ালটন স্মার্টফোন।

একই সিরিজের কোর-আই সেভেন প্রসেসরযুক্ত সব মডেলের ল্যাপটপে উপহার পাওয়া যাচ্ছে ১৯ ইঞ্চি ওয়ালটন এলইডি টেলিভিশন অথবা ওয়ালটন স্মার্টফোন। আছে নগদ ছাড়ের সুবিধাও।

মাল্টিটাস্কিং ও অত্যাধুনিক গেমিং সুবিধার ওয়াক্সজ্যাম্বু ও কেরোন্ডা সিরিজের কোর-আই সেভেন প্রসেসরযুক্ত ল্যাপটপ কিনলে উপহার মিলছে ২০ ইঞ্চি ওয়ালটন বুম বক্স এলইডি টেলিভিশন অথবা ওয়ালটন স্মার্টফোন।

এই মডেলের ল্যাপটপ ৩ মাসের কিস্তিতে কিনলেও নগদ মূল্য ও অফার প্রযোজ্য হবে। উপভোগ করা যাবে ছাড়ের সুবিধাও।

আগারগাঁওয়ের আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটির ওয়ালটন প্লাজাসহ দেশের সব ওয়ালটন প্লাজা ও সেলস পয়েন্ট থেকে ল্যাপটপ ক্রয়ে বৈশাখী অফার পাওয়া যাবে।

অত্যাধুনিক ফিচার সম্বলিত ৪টি সিরিজের মোট ২২টি মডেলের ওয়ালটন ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে।

ওয়ালটন ল্যাপটপের আকর্ষণীয় দিক হচ্ছে কি-বোর্ডে ইংরেজির পাশাপাশি বাংলা ফন্টের সংযোজন।

ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর ও ল্যাপটপ প্রজেক্টের ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী জানান, সারা দেশে ওয়ালটন প্লাজা ও সেলস পয়েন্ট থেকে ক্রেতারা সহজ শর্তে সর্বনিম্ন ৪ হাজার ৯৬৬ টাকা ডাউন পেমেন্টে ১২ মাসের কিস্তিতে কিনতে পারবেন ওয়ালটন ল্যাপটপ। এছাড়াও ল্যাপটপ ক্রয়ে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড়।