‘আইপিইউ অ্যাসেম্বলি ফেয়ারে’ ওয়ালটন পণ্য
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের অংশ হিসেবে চলা ‘আইপিইউ অ্যাসেম্বলি ফেয়ারে’ নানা পণ্য নিয়ে হাজির হয়েছে ওয়ালটন।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চত্বরে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং সংসদ সচিবালয়ের যৌথ উদ্যোগে চলছে পাঁচদিনব্যাপী এই মেলা।
মেলায় ওয়ালটনের পণ্য বিদেশি দর্শনার্থীদের আগ্রহী করে তুলেছে বলে মঙ্গলবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক ও কোম্পানির নির্বাহী পরিচালক হুমায়ুন কবীরকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দিন থেকেই সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন দেশের স্পিকার, সংসদ সদস্য এবং টেকনিক্যাল এক্সপার্টদের দৃষ্টি কাড়ছে ওয়ালটন পণ্য।
