এসবিএসি ব্যাংকের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।
সোমবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন।
এতে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সৈয়দ হাফিজুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুখ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
