২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিসনের স্বাস্থ্যসেবা নেবে মোহাম্মদী গ্রুপ

তৈরি পোশাক প্রস্তুতকারি প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এডিসন হেলথ কেয়ার লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 09:58 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে বলে এডিসন গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এডিসন হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান এম হারুনুর রশীদ ও মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিসন হেলথ কেয়ার লিমিটেডের ওয়েব ও মোবাইলভিত্তিক স্বাস্থ্যতথ্য অ্যাপ ‘Teledaktar’ এর মাধ্যমে প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্য পরীক্ষা, ডিজিটাইজ পদ্ধতিতে স্বাস্থ্যতথ্য সংরক্ষণ এবং আশপাশে স্বাস্থ্যসেবা প্রদানকারী হাসপাতাল ও ডাক্তারদের সঙ্গে ই-পদ্ধতিতে ব্যবহার উপযোগী অবস্থায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী এডিসন নির্ধারিত প্যানেল হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ, এডিসন হেলথ কেয়ার লিমিটেডের সিওও মীর সাদিক ফয়সাল ও মোহাম্মদী গ্রুপের নির্বাহী পরিচালক শফিকুদ্দিন উপস্থিত ছিলেন।