সিঙ্গারের ‘হৈ চৈ বৈশাখী’ অফার
বাংলা নববর্ষকে সামনে রেখে এপ্রিলের শুরু থেকে সিঙ্গার ‘সিঙ্গার-হৈ চৈ বৈশাখী অফারে’ পণ্যে বিশেষ ছাড় দিচ্ছে সিঙ্গার ইলেক্ট্রনিকস, যা চলবে মাসের শেষ পর্যন্ত।
রোববার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অফরের আওতায় ১৯ হাজার ৯৯০ টাকায় বিশ্বমানের ৩২ ইঞ্চি এলইডি টিভি দিচ্ছে সিঙ্গার, যাতে সাশ্রয় হবে দেড় হাজার টাকা। আর৬০০এ গ্যাস সমৃদ্ধ ৫০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটর আর নো-ফ্রস্ট ফ্রিজের সঙ্গে থাকছে ফ্রি ভোল্টেজ স্ট্যাবিলাইজার। এছাড়াও ১০ হাজার টাকার ডাউনপেমেন্ট দিয়ে এসি কেনার সুযোগ থাকছে।
মাইক্রোওয়েভ ওভেন, কিচেন অ্যাপ্লায়েন্স, এয়ার কুলার ও ফ্যানসহ অন্যান্য পণ্যে থাকছে বিশেষ প্রণোদনা। শূন্য ইন্টারেস্টে ৬ মাস পর্যন্ত নগদ মূল্য পরিশোধের সুবিধাসহ ১৫ মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা থাকছে এসব পণ্যে।
সিঙ্গার থেকে প্রধান ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের মাধ্যমে শূন্য শতাংশ ইন্টারেস্ট সুবিধায় ১২ মাসের সহজ কিস্তিতে পণ্য কেনা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
