২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার বিল্ডার্সের’ সেমিনার

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2017, 08:10 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

শনিবার ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের ক্যারিয়ার ভাবনা: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এক সেমিনার বক্তারা এ পরামর্শ দেন বলে গ্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও প্রাণ-আরএফএল এর সহযোগী প্রতিষ্ঠান ক্যারিয়ার বিল্ডার্স।

সেমিনারে বক্তারা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের যোগাযোগ থাকা প্রয়োজন। তাহলে প্রতিষ্ঠানগুলোর চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস প্রণয়ন সম্ভব হবে ।

সেমিনারে অন্যদের মধ্যে এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক ও ক্যারিয়ার বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক কে হক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিজানুর রহমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী বক্তব্য রাখেন।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।