২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনি রকেটস’ ঢাকায়

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বার্গার চেইন প্রতিষ্ঠান ‘জনি রকেটস’ বাংলাদেশে তাদের শাখা চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2017, 03:53 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

শনিবার রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠানটির প্রথম শাখা উদ্বোধন করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

শুরুতে বার্গার বিক্রির মাধ্যমে কার্যক্রম শুরু করলেও পরে চাহিদা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সব ধরনের খাবার সরবরাহ করবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন।

উত্তরা চার নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কের এনআর কমপ্লেক্সে জনি রকেটস’র প্রথম শাখা চালু হয়েছে।

সেখানে দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা ফ্রেড জুসটেন জানান, জনি রকেটস ৩০ বছর ধরে ‘ক্লাসিক আমেরিকান স্টাইল’ অনুসরণ করে বিশ্বের ৩৫টি দেশে ৩৫০টিরও বেশি রেস্তোঁরা পরিচালনা করছে।

তিনি বলেন, “এই নগরের ভোজন রসিকদের সর্বোচ্চ মানের বার্গার উপহার দিয়ে প্রথম পছন্দ করে তুলতে চাই জনি রকেটসকে।”

শিগগিরই ধানমণ্ডি, গুলশান ও বনানীতে আরও শাখা চালুর পরিকল্পনা জানান ফ্রেড জুসটেন।

ইন্টারন্যাশনাল ফুড ফ্রাঞ্চাইজি লিমিটেড বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে জনি রকেটসের ব্যবসা পরিচালনার দায়িত্বে রয়েছে।