বাজারে সজীবের তিনটি কোমল পানীয়
গরমের শুরুতে তিনটি নতুন কোমল পানীয় চালু করল সজীব গ্রুপ।
বৃহস্পতিবার রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিলনায়তনে ‘উইংস-ক্লিয়ার লেমন ড্রিংক’, ‘পাপিন- অরেঞ্জ ড্রিংক’ ও ‘আহা-কোলা ড্রিংক’ পানীয় তিনটির উদ্বোধন করেন সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম।
পানীয়গুলো ২৫০ এবং ৫০০ এমএল, এক লিটার ও ২ লিটারের পেট বোতলে পাওয়া যাচ্ছে বলে জানান আবুল হাসেম।
অনুষ্ঠানে সজীব গ্রুপের পরিচালক তারেক ইব্রাহিম, মহা-ব্যবস্থাপক নাইমুল হাসান বশির, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, আইইউবির মার্কেটিং বিভাগের প্রধান সোহেল ইসলামসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
