গুলশানে ইস্টার্ন ব্যাংকের আরেকটি শাখা
রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ৮৩তম শাখা চালু করা হয়েছে।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ইবিএল চেয়ারম্যান এম গাজিউল হক আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন।
এতে বলা হয়, গুলশান এভিনিউতে জেডএন টাওয়ারে অবস্থিত এই শাখাটি থেকে গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিংসেবা দেওয়া হবে। গ্রাহকরা নতুন শাখা থেকে ‘প্রায়োরিটি ব্যাংকিং’, ‘ওমেন এন্টারপ্রাইজ অ্যান্ড এসএমই ব্যাংকিং’ এর মতো এক্সক্লুসিভ সেবাসহ অন্যান্য প্রচলিত ব্যাংকিংসেবা পাবেন।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ, হেড অব কমজ্যুমার ব্যাংকিং নাজিম এ চৌধুরী, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিকিউরিটি মেজর (অব.) মো. আবদুস সালাম, ব্রাঞ্চ এরিয়া হেড-ঢাকা, অলি আহাদ চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
