২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রিতে ৫০ শতাংশ প্রবৃদ্ধির আশা মার্সেলের

বিগত বছরের সাফল্যে ভর করে চলতি বছর বিক্রয়ে ৫০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছে ইলেক্ট্রনিক কোম্পানি মার্সেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 08:37 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর তারা ৪২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

পণ্যের উচ্চমান, সাশ্রয়ী মূল্য এবং সেরা বিক্রয়োত্তর সেবা- এই তিন কারণে মার্সেল খুব দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।

মার্সেল জানায়, চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি ও ফেব্রুয়ারি) ফ্রিজ, এলইডি টিভি, এসিসহ অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস বিক্রিতে উচ্চ প্রবৃদ্ধির ধারা লক্ষ্য করা গেছে। ২০১৬ সালের প্রথম দুই মাসের তুলনায় ২০১৭ সালে ফ্রিজ বিক্রি বেড়েছে ৪০ শতাংশেরও বেশি।

একই সময়ে এসি ও এলইডি টিভি বিক্রি বেড়েছে যথাক্রমে ৭০ ও ৮৪ শতাংশ। বেড়েছে বিভিন্ন ধরনের হোম ও ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেসের বিক্রি। 

মার্সেল বিপণন বিভাগের প্রিন্সিপাল অফিসার নাসিমা আক্তার জানান, গত কয়েক বছর ধরে গড়ে ৩০ থেকে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে চলেছে মার্সেল। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে পণ্য বিক্রিতে ৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বছর শেষে লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে ৪২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। যার প্রেক্ষিতে চলতি বছর ৫০ শতাংশেরও বেশি পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মার্সেলের রয়েছে ২০টির বেশি পণ্যের শতাধিক আকর্ষণীয় ডিজাইন ও মডেল। এর মধ্যে আছে ৩১টি মডেলের রেফ্রিজারেটর, ৪ মডেলের ফ্রিজার, ৩১ মডেলের এলইডি টিভি, ৪ মডেলের এয়ার কন্ডিশনার, ৮ মডেলের রিচার্জেবল ফ্যান, ২ মডেলের সিলিং ফ্যান, ৩ মডেলের ইলেকট্রিক কেটলি, ৪ মডেলের ব্লেন্ডার, ৮ রকমের রাইস কুকার, ৪ ধরনের আয়রন-রিচার্জেবল ল্যাম্প ও টর্চলাইট, ৩ মডেলের রুম হিটার ও ভোল্টেজ স্ট্যাবিলাইজার, ২ মডেলের গ্যাস স্টোভ, ১টি করে মডেলের ইন্ডাকশন কুকারসহ অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস।