কেরানীগঞ্জে লংকাবাংলা ফাইন্যান্সের শাখা
দক্ষিণ কেরানীগঞ্জের আসানগরের হাজী আলীমউল্লাহ কমপ্লেক্সে লংকাবাংলা ফাইন্যান্সের নতুন শাখা চালু করা হয়েছে।
এনিয়ে সারা দেশে আর্থিক প্রতিষ্ঠানটির ২০টি শাখা সক্রিয় হলো।
বুধবার লংকাবাংলা ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার নতুন শাখাটির উদ্বোধন করেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে ছিলেন।
