২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ফাউন্ডেশন কমিটির ২৯তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2017, 06:56 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ফাউন্ডেশন কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।

সভায় শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সিএসআর কার্যক্রমের বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, মো. সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।