ইউক্যাশ-লংকা বাংলার চুক্তি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মোবাইল আর্থিক পরিসেবা ইউক্যাশের সঙ্গে সম্প্রতি চুক্তি সম্পাদন করেছে লংকা-বাংলা ফাইন্যান্স লিমিটেড।
ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয় বলে ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
চুক্তি অনুযায়ী, ইউক্যাশের মাধ্যমে লংকা-বাংলা ফাইন্যান্সের কার্ডগ্রহীতারা মাসিক বকেয়া ও সর্বনিম্ন প্রদেয় ইউক্যাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ডিপিএস গ্রাহকরা ইউক্যাশের মাধ্যমে তাদের মাসিক ডিপিএস প্রিমিয়ামও দিতে পারবেন।
ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান ও লংকা বাংলা ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার এই চুক্তিতে স্বাক্ষর করেন।
ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আজম, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, ইউক্যাশের প্রধান এ টি এম তাহমিদুজ্জামান, লংকা বাংলা ফাইন্যান্সের হেড অব অপারেশনস এ কে এম কামরুজ্জামান, হেড অব পার্সোনাল ফাইন্যন্সিয়াল সার্ভিসেস খুরশেদ আলম, হেড অব লায়াবিলিটি ম্যানেজমেন্ট এস এম আবু ওয়াশিবসহ বেশ কয়েকজন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
