২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সিঙ্গার ফার্নিচার মেলা

ফেনীতে শেষ হলো সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের তিন দিনব্যাপী ‘সিঙ্গার ফার্নিচার মেলা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 08:22 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসকে রোডের ফেনী কমিউনিটি সেন্টারে জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শারমিন জাহান মেলার উদ্বোধন করেছিলেন।

অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন, ডাইরেক্টর হোলসেল অপারেশনস কাজী রফিকুল ইসলাম, টেরিটরি ম্যানেজার শিহাব উদ্দিন ভূঞা ও মো. ইসমাইল হোসেন, সিঙ্গার প্রো ডিলার ফরায়েজী ফার্নিচারের স্বত্ত্বাধিকারী আজিম উদ্দীন এবং টিএন ইলেক্ট্রনিক্সের সত্ত্বাধিকারী তোফায়েল আহমেদসহ সিঙ্গার বাংলাদেশ ম্যানেজমেন্টের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেলায় গ্রাহকদের জন্য ছিল আকর্ষণীয় মূল্যে বেডরুম, লিভিং রুম, ডাইনিং রুম ও লাইফস্টাইল সলিউশনের বিভিন্ন ফার্নিচার।

এছাড়া নির্দিষ্ট ফার্নিচারে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা, ওয়ারেন্টি ও কিস্তি-সুবিধা ছাড়াও শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগীতা এবং গৃহিণীদের জন্য কিচেন অ্যাপ্লায়েন্স, ওয়াশিং মেশিন ও সুইং মেশিনের ওপর ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন ছিল।