২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৪ উপজেলায় যাচ্ছে ব্র্যাকনেট

চলতি বছর বাংলাদেশের ৬৪টি উপজেলায় ইন্টারনেট সেবা পৌঁছে দেবে ব্র্যাকনেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 06:29 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

শনিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের স্থানীয় একটি স্কুলে এই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ব্র্যাকনেটের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জহির আহমেদ বলেন, “আমরা পর্যায়ক্রমে দেশের ৬৪টি উপজেলায় প্রতিটি মাধ্যমিক স্কুল ও কলেজে এই ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছি। প্রয়োজনের নিরিখে এই সেবা প্রাথমিক স্কুলেও চালু করতে পারি।”

এই ইন্টারনেট সেবা কার্যক্রমের শুরুতে থাকছে আনলিমিটেড প্যাকেজের সুবিধা। এর আওতায় গ্রাহকরা সুলভ মূল্যে দিন-রাত ২৪ ঘণ্টা ইন্টারনেট সুবিধা পাবেন বলে ব্র্যাকনেট জানিয়েছে।