২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অগ্নি প্রতিবন্ধক’ তার এনেছে বিবিএস কেবলস

'সাশ্রয়ী মূল্যে' নতুন ‘অগ্নি প্রতিবন্ধক' বৈদ্যুতিক তার এনেছে বিবিএস কেবলস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 05:24 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

রোববার রাজধানীর গুলশানে একটি হোটেলে 'ফ্লেম রিটার্ডেন্ট (এফআর) স্কিন কোটেড' নামের এই তার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার।

তিনি জানান, কেবলটি অগ্নি প্রতিবন্ধক, যা স্কুল-কলেজ, হাসপাতাল, গার্মেন্ট ও শপিংমলসহ সব আবাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা দেবে।

কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ওমর ফারুক নতুন এই তারের বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, অগ্নিসংযোগে সাধারণ কেবল পুড়ে কালো ধোঁয়া ও গ্যাস তৈরি হয়, যা শিশু ও বৃদ্ধদের মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু আগুনের সংস্পর্শে এই কেবলে অল্প পরিমাণে ধোঁয়া ও গ্যাস তৈরি হবে।

“বাজারের অন্যান্য কেবলের তুলনায় এর মান খুব ভাল, পরিবেশবান্ধব এবং বিদ্যুৎ ও দামে সাশ্রয়ী।”

আবু নোমান জানান, কেবল তৈরিতে উন্নত প্রযুক্তি ছাড়াও কাঁচামাল হিসেবে জাপান থেকে আমদানি করা ৯৯.৯৯% বিশুদ্ধ কপার ব্যবহৃত হয়েছে।

"এই কেবল 'স্কিন কোটেড' হওয়ায় নকল তৈরি করা সম্ভব নয়, ফলে দুর্ভোগ থেকে ক্রেতারা রক্ষা পাবেন।"

বিবিএস কেবলসের পরিচালক ইঞ্জিনিয়ার বদরুল হাসান, ইঞ্জিনিয়ার হাসান মোর্শেদ চৌধুরী, রুহুল মজিদ ও আশরাফ আলী খান এবং ব্র্যান্ড ব্যবস্থাপক রবিউল কামালসহ অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।