২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়ালালামপুরে উড়ছে ইউএস বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইন্স মঙ্গলবার থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 11:48 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচ দিন ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট চলবে বলে মঙ্গলবার বেসরকারি এই বিমান সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। বিমানগুলোতে বিজনেস ক্লাসে আটটি এবং ইকোনমি ক্লাসে ১৫৬টি আসন রয়েছে।

ঢাকা-কুয়ালালামপুর রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ২০ হাজার ৪৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ২৭ হাজার ৯৯৯ টাকা।

ঢাকা থেকে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন ঢাকা থেকে রাত ৮টায় ছাড়বে ইউএস বাংলার ফ্লাইট, কুয়ালালামপুরে স্থানীয় সময় রাত ২টায় পৌঁছাবে।

কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় রাত ৩টায় ছেড়ে ঢাকায় পৌঁছবে ভোর ৫টায়।

এছাড়া আগামী ৯ মার্চ থেকে ঢাকা-সিঙ্গাপুর রুটেও ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে ইউএস বাংলা জানিয়েছে।