২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনআরবি ব্যাংকের বার্ষিক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীতে এনআরবি ব্যাংকের বার্ষিক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2017, 11:45 PM

Updated : 25 Jul 2022, 08:54 PM

ঢাকা রিজেন্সি হোটেলে গত রোববার এই সম্মেলন হয় বলে সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মাদ মাহতাবুর রহমান (নাসির) সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে বিগত বছরগুলোর সাফল্যের মূল্যায়ন এবং চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপরিকল্পনা ও কৌশলগত পদক্ষেপ পর্যালোচনা করা হয়।

এতে অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান তাতিয়ামা কবির এবং কামাল আহমেদ উপস্থিত ছিলেন। ব্যাংকের ইসি চেয়ারম্যান এম বদিউজ্জামান, অডিট কমিটির চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান মোহাম্মাদ ইদ্রিস ফরাজি এবং ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসাইনও উপস্থিত ছিলেন।

পরিচালকদের মধ্যে খন্দকার আর আমিন, মোহাম্মদ জামিল ইকবাল, আব্দুল করিম, বিকল্প পরিচালক ও স্পন্সর শেয়ার হোল্ডার আমিনুর রশিদ খা উপস্থিত ছিলেন।

এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক সাদউদ্দিন আহমেদসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ২৫টি শাখার ব্যাবস্থাপক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।