২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা কনভেনশনে ‘উজ্জীবিত লাবিব’

আনন্দঘন অনুষ্ঠান আয়োজন করে বিগত দিনের ব‌্যবসায়িক কর্মকাণ্ডের পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশে স্যামসাং মোবাইলের ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকমের মূল প্রতিষ্ঠান লাবিব গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2017, 10:50 PM

Updated : 19 Aug 2022, 03:50 PM

সম্প্রতি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ‘ঊজ্জীবিত লাবিব’ নামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

লাবিব গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে লাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর আগের বছরের সাফল্য নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ‌্যতে ব‌্যবসার গতি বাড়াতে কর্মকৌশলও ঠিক করা হয়।

লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর ও ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান কোম্পানির সাফল্যের জন্য বিভিন্ন স্তরের কর্মীদের ধন্যবাদ জানান।

জনপ্রিয় ব্যান্ড গ্রুপ ডিফারেন্ট টাচের পরিবেশনার পাশাপাশি স্প্যানিশ ড্যান্স শো, লেজার শো হয় অনুষ্ঠানে। এছাড়া লাবিব গ্রুপের নিজস্ব কলাকুশলীরাও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।