শাহ্জালাল ব্যাংক সিকিউরিটিজের পরিচালক পর্ষদর সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক পর্ষদের ৪২তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সভাপতিত্বে সভায় ভাইস-চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।
ব্যাংকের প্রতিনিধি পরিচালকদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন ও আব্দুল আজিজসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
