২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবির নতুন মিডিয়া এজেন্সি হাভাস

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের মিডিয়া এজেন্সি হিসেবে এখন থেকে কাজ করবে হাভাস মিডিয়া বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2017, 06:38 PM

Updated : 11 Apr 2022, 11:02 PM

শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এতে রবির ব‌্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং হাভাস মিডিয়ার চেয়ারম্যান ফরিদুর রেজা সাগর উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন রবির চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীভাস্তব, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমে, চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোর্শেদ ও প্রজেক্ট ডিরেক্টর (ইন্টিগ্রেশন) শিহাব আহমেদ।

মাহতাব বলেন, “আমাদের বিশ্বাস, হাভাস বাংলাদেশ লিমিটেডের দৃপ্ত সহযোগিতায় এ বার্তাটি আমরা আমাদের গ্রাহক ও স্টেক হোল্ডারদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্র্যান্ড ইমেজকে আরও উজ্জ্বল করতে পারব।”

হাভাসের চেয়ারম্যান সাগর বলেন, “রবির সহযোগী হিসেবে কাজ করে আমরা এই ব্র্যান্ডটিকে আরও অনন্য উচ্চতায় পৌঁছে দিতে চাই। হাভাস সবসময়ই কাজের ক্ষেত্রে সর্বোচ্চ মান ধরে রাখার চেষ্টা করে এবং রবির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।”

হাভাস বিশ্বের বৃহত্তম কমিউনিকেশনস গ্রুপগুলোর একটি, যার আওতায় রয়েছে হাভাস ক্রিয়েটিভ ও হাভাস মিডিয়া গ্রুপ। এটি বোলোরি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান, যা বিশ্বের বৃহত্তম ৫শ’কোম্পানির একটি।

১৮৩৫ সালে প্রতিষ্ঠিত হাভাস গ্রুপ বর্তমানে ১২৩টি দেশে ২০ হাজারের বেশি কর্মী নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

ইমপ্রেস গ্রুপের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ২০০৯ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে হাভাস।

তাদের গ্রাহকদের মধ্যে রয়েছে রেকিট অ‌্যান্ড বেনকিজার, এমিরেটস, ইমামি বাংলাদেশ, আরএসপিএল হেলথ বিডি, বাংলাদেশ নেভি, ওয়েস্টার্ন ইউনিয়ন, বিবিসি বাংলা, পিডিলিট, পার্ল জি, নিও কেয়ার ইত‌্যাদি।