ব্র্যাক ব্যাংকের হোম লোন বিষয়ক প্রশিক্ষণ
‘হোম লোন’ বিষয়ে কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, ব্র্যাক ব্যাংকের রিটেইল সেলস, প্রোডাক্টস ও কাস্টমার এক্সপেরিয়েন্স বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ‘ব্র্যাক ব্যাংক হোম লোন প্রসেস’ ও ‘কাস্টমার সার্ভিস অ্যাওয়ার্নেস’ শীর্ষক প্রশিক্ষণ পরিচালনা করেন।
ব্র্যাক ব্যাংকের রিটেইল সেলসের প্রধান কায়সার হামিদ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
