২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি’র ‘ভাবনাহীন উইকএন্ড’

কর্মব্যস্ত সপ্তাহ শেষে সাপ্তাহিক ছুটির দিনগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ভাবনাহীন উইকএন্ড’ নামে এক ক্যাম্পেইন চালু করেছে রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2017, 08:56 PM

Updated : 19 Aug 2022, 03:46 PM

অপারেটরটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ক্যাম্পেইনের আওতায় রবি’র প্রি-পেইড গ্রাহকরা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (শুক্র ও শনিবার) বিশেষ কল রেট (প্রতি সেকেন্ডে এক পয়সা) উপভোগ করতে পারবেন।

এর সাথে মূল্য সংযোজন কর, সস্পূরক শুল্ক ও সারচার্জ যোগ হবে।

যে কোনো অপারেটরে কল করার ক্ষেত্রে রেটটি প্রযোজ্য হবে এবং অফারটি গ্রহণ করতে *১২৩*০৬০# কোডে ডায়াল করতে হবে গ্রাহকদের।