নৈশভোজে আইপিডিসি ফাইন্যান্সের ‘ভ্যালেন্টাইন্স ডে’ অফার বিজয়ীরা
আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ‘ভ্যালেনটাইন্স ডে’ অফার বিজয়ীরা সম্প্রতি ঢাকার হোটেল র্যাডিসন ব্লুতে নৈশভোজে অংশ নিয়েছেন।
আইপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অফার বিজয়ীরা হোটেল র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বাবা-মাসহ একটি রোমান্টিক নৈশভোজে অংশ নিয়েছেন।
ভ্যালেনটাইন্স ডে অফারের বিজয়ীরা হলেন- নাবিলা এশা, প্রমি ফারিয়া, মাশরুর ফাইয়াজ খান, আদিবা সামান্থা পারভেজ এবং তাজরিয়ান বিনতে জামান।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ফেসবুক পেজে মা ও বাবার একত্রে ভালোবাসার মুহূর্তের ছবির সঙ্গে তাদের কাছে আসার একটি সংক্ষিপ্ত গল্প ম্যাসেজ অথবা কমেন্ট করে অফার জিতে নিয়েছেন তারা।
এই অফারে অংশ নেওয়ার শেষ সময় ছিল ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
