কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আজাদ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংক পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ।
এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ, সচিব বিভাগে মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবুল কালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি, যুক্তরাজ্যের গ্ল্যাসগো বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স বিষয়ে এমফিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।
১৯৮৮ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন এবং চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
