ইউসেপ ইন্সটিটিউটে ব্র্যাক ব্যাংকের ই-লাইব্রেরি
ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি ইউসেপ ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনলজিকে একটি ই-লাইব্রেরি প্রতিষ্ঠায় সহায়তা করেছে।
সাশ্রয়ী খরচে কারিগরি শিক্ষায় যুক্ত ইউসেপ ঢাকাসহ সারাদেশে একাধিক ক্যাম্পাস পরিচালনা করছে।
ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন ব্যাংকের প্রধান কার্যালয়ে ইউসেপ ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনলজির বোর্ড অফ গভর্নসের চেয়ারপার্সন এ কিউ সিদ্দিকির কাছে একটি চেক তুলে দেন।
