২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনঃঅর্থায়ন তহবিল: কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ব্যবহারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 08:14 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

জাইকার ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্টের’ আওতায় সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক তৈরি পোশাক কারখানার ভবন পুনঃনির্মাণ, স্থানান্তর, সংযোজন এবং অগ্নিনিরাপত্তার জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ গ্রহণ করে তা গ্রাহক পর্যায়ে বিতরণ করতে পারবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের এসএমইএন্ডএসপি বিভাগের মহা-ব্যবস্থাপক স্বপন কুমার রায়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, জাইকার প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা উপস্থিত ছিলেন।