আইএফআইসি ব্যাংকের ‘লিডার্স মিট’
সারাদেশের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ‘লিডার্স মিট ২০১৭’ এর আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।
সম্প্রতি পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে শাখা ব্যবস্থাপকরা লিডার্স মিটে যুক্ত হন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাখাগুলোর ব্যবসায়িক কর্মকাণ্ড পর্যালোচনা এবং ব্যবসার ভবিষ্যত কৌশল ও কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। এছাড়া আইএফআইসি হোম লোন বিতরণে উল্লেখযোগ্য অবদান রাখায় ৩০ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
সারাদেশে বিস্তৃত ব্যাংকের ১৩৪ শাখার ব্যবস্থাপকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
