২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ বছরে মডার্ন হারবাল গ্রুপ

৩৫ বছর উদযাপন করল মডার্ন হারবাল গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 06:11 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

রোববার ঢাকার শাহবাগে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান।

তিনি বলেন, “এখানে এসে ভালোই লাগছে, কারণ আমার মন্ত্রণালয়ের টেবিল থেকে বাসার খাবার টেবিলেও মডার্ন হারবালের প্রোডাক্ট পাবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব শুভাশীস বসু।

মডার্ন হারবালের চেয়ারম্যান ডা. আলমগীর মতির সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের প্রাক্তন সভাপতি ড. শমসের আলী, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিনও ছিলেন।