২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় ওয়ালটনের বিক্রি বেড়েছে ৫৬ শতাংশ

সদ্য সমাপ্ত ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফ্রিজ, টেলিভিশন, ল্যাপটপসহ প্রায় ৬০টি পণ্যের পাঁচ শতাধিক মডেল প্রদর্শন ও বিক্রি করেছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 07:05 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

মেলায় টাকার মূল্যে গেল বছরের চেয়ে ৫৬ শতাংশ বেশি বিক্রি হয়েছে বলে দাবি করছে কোম্পানিটি।

বুধবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিক্রি বাড়ায় এবারের সরকারি কোষাকারে সর্বোচ্চ পরিমাণ ভ্যাট দিয়েছে তারা। যার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ভ্যাটদাতার প্রথম পুরস্কার অর্জনসহ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মাননা পায়। একইসঙ্গে শ্রেষ্ঠ প্রিমিয়ার প্যাভিলিয়নের স্বীকৃতিও পেয়েছে তারা।

এতে বলা হয়, এবারের মেলায় ওয়ালটন প্রায় ১২ কোটি ১৬ লাখ ২৭ হাজার টাকার পণ্য বিক্রি করেছে। ২০১৬ সালের বাণিজ্য মেলায় বিক্রি করেছিল প্রায় ৭ কোটি ৮২ লাখ টাকার পণ্য।

এই মেলায় পণ্য বিক্রিতে প্রায় ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে কোম্পানিটির। এর মধ্যে ফ্রিজ বিক্রিতে প্রবৃদ্ধি ১৯৬ শতাংশেরও বেশি। এলইডি টিভিতে প্রবৃদ্ধি হয়েছে ১১৮ শতাংশেরও বেশি।

বাণিজ্য মেলায় বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করে ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, এবার আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি টাকার পণ্য বিক্রি করা। কিন্তু নতুনসহ পাঁচ শতাধিক মডেল ও কালারের বিশ্ব মানসম্পন্ন পণ্য সাশ্রয়ী মূল্যে বাজারজাতকরায় এবং দেশীয় ব্র্যান্ডটির প্রতি ক্রেতাদের আস্থা ব্যাপক বেড়ে যাওয়ায় বিক্রি হয়েছে আশাতীত।

এবারের বিক্রি তাদের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে বলে জানান তিনি।