২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ্যতেল সরবরাহে সেনা কল্যাণ সংস্থার চুক্তি

সেনা কল্যাণ এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজে ভোজ্য তেল উৎপাদন ও সরবরাহ নিয়ে তিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সেনা কল্যাণ সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 06:34 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

বুধবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সংস্থার বোর্ড রুমে সিঙ্গাপুরের লিপিকো টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, চীনের সিএনবিএম ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের অলীক সার্ভিসেস অ্যান্ড অনকোসিস ইন্টারন্যাশনালের সঙ্গে এ চুক্তি সই হয়।

অনুষ্ঠানে সেনা কল্যাণ এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজের প্রকল্প পরিচালক কর্নেল মামুন আল মাহমুদ সভাপতিত্ব করেন।

চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিপিকো টেকনোলজিসের পরিচালক মারগারেট এএনজি এ ডব্লিউ, সিএনবিএম ইন্টারন্যাশনালের সেলস সুপারভাইজার ঝাংঝি এবং অলীক সার্ভিসেস অ্যান্ড অনকোসিস ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মাহরাব আনোয়ার ও মো. ইমরেজ চৌধুরী।

এ সময় সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান প্রধান অতিথি ছিলেন।