২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা মিনি প্যাভিলিয়নের পুরস্কার রংপুর মেটালের

ফোটন ব্র্যান্ডের গাড়ি প্রদর্শন করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেল রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 06:23 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে মেলা সমাপনী অনুষ্ঠানে ফোটনের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) মোস্তফা কামালের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।  

প্রাণ আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের বাণিজ্য মেলার ১১ নম্বর মিনি প্যাভিলিয়নে চীনে তৈরি ফোটন ব্র্যান্ডের গাড়ি প্রদর্শন করে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সম্প্রতি দেশের বাজারে এই ব্র্যান্ডের গাড়ি বাজারজাত শুরু করেছে কোম্পানিটি।