২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটজার-এর প্রযুক্তি নিয়ে ঢাকায় সেমিনার

জার্মানিভিত্তিক কোম্পানি ‘বিটজার’ এর আধুনিক প্রযুক্তি বাংলাদেশের বাজারে সংযুক্ত করার লক্ষ্যে সেমিনার করেছে আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 07:31 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

আজিজ ট্রেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ওয়েস্টিন হোটেলের বলরুমে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রকৌশলীদের নিয়ে অনুষ্ঠিত হয় এ সেমিনার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিটজার-এর স্থায়ী প্রতিনিধি আজিজ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম ইকবাল মাহমুদ।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির বিশেষজ্ঞ প্রকৌশলী ইয়ান গ্রিবেল ও স্টিফেন চ্যান, ভারতের প্রকৌশলী হারবিন্দর ভাটিয়া এবং আজিজ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাহী পরিচালক ওয়ালী আহমেদ খান।