শেষ হলো সফটএক্সপো
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, বেসিস আয়োজিত একাদশতম সফটওয়্যার এক্সপো শেষ হয়েছে।
গত শনিবার দেশের বৃহৎ এই সফটওয়্যার মেলা আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
মেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম ছিল ‘ডিজিটাল সার্ভিস ডেলিভারি: প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনার।
বাংলাদেশে ডিজিটাল সেবার ব্যবসার সঙ্কট ও সম্ভাবনার বিষয়ে সেমিনারে আলোচনা করেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, বেসিস সভাপতি মোস্তফা জব্বার, ভিইউ মোবাইলের সিইও কাইমুল আমিনসহ বেশ কয়েকজন সেমিনারে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ পাঠ করেন কাইমুল আমিন।
