চাকরির জন্য প্রথম পছন্দ ইউনিলিভার বাংলাদেশ
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড পঞ্চম বারের মতো দেশের এক নম্বর ‘এমপ্লয়ার অফ চয়েস’ নির্বাচিত হয়েছে একটি জরিপে।
দেশের শীর্ষ স্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের শেষ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি জরিপ চালিয়ে ইউনিলিভার বাংলাদেশকে দেশের এক নম্বর ‘এমপ্লয়ার অফ চয়েস’ হিসেবে নির্বাচিত করা হয়।
ইউনিলিভারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা বিভিন্ন সূচকের ভিত্তিতে ৩৯টিরও বেশি দেশি ও বহুজাতিক কোম্পানিকে সনাক্ত করে।
“ইউনিলিভার প্রতিটি ক্ষেত্রেই সবার প্রথম পছন্দ হিসেবে নির্বাচিত হয়,” উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
ইউনিলিভার প্রতিবছর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি পরিচালনা করে।
‘বিজমায়েস্ত্র’ এবং ‘ইউনিলিভার ফিউচার লিডার প্রোগ্রাম’ সেগুলোর মধ্যে অন্যতম। এর মাধ্যমে শিক্ষার্থীরা চাকরি জীবনের জন্য তৈরি হতে পারে।
