জোভাগোতে হোটেল বুকিং দিলেই স্মার্টফোন
ভালোবাসা দিবস উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বিশেষ অফার দিয়েছে অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো ডটনেট।
পুরো মাস জুড়েই জোভাগোর মাধ্যমে হোটেল বুকিং দিলে স্মার্টফোন উপহার পাওয়া যাবে বলে এক সংসবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভ্রমণ পিয়াসুদের তাদের প্রিয় মানুষদের নিয়ে আনন্দের সময় কাটাতেই জোভাগোর এই ‘মান্থ অব লাভ’ আয়োজন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসব্যাপী এই আয়োজনে স্মার্টফোনের পাশাপাশি নিশ্চিত উপহারও মিলবে। এই অফারের আওতায় দেশের সেরা পর্যটন স্থানগুলোতে হোটেল বুকিং করা যাবে।
আফ্রিকার সর্ববৃহৎ হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো। জোভাগো এশিয়ায় ৮০ হাজার ও আফ্রিকায় ২৫ হাজারের বেশি হোটেলের বুকিং সেবা দিয়ে থাকে। বিশ্বের দুই লাখ হোটেলে সেবা দিচ্ছে জোভাগো।
