২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজাজের নতুর থ্রি হুইলার বাজারে

বাজাজ ব্র্যান্ডের তিনটি উন্নত প্রযুক্তির থ্রি হুইলার দেশের বাজারে এনেছে রানার অটোমোবাইলস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 05:26 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্দো-বাংলা মটরশোতে আরইএলপিজি, ম্যাক্সিমা ডিজেল ও আরই কার্গো থ্রি-হুইলার প্রদর্শন করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালামাল পরিবহনের জন্য বাজারজাত করা বাজাজ থ্রি-হুইলার এই জাতীয় যানের জগতে নতুন সংযোজন।

ডিজেল চালিত ম্যাক্সিমা ডিজেল শহর ও গ্রামের ব্যবসায়ীদের জন্য একদিকে যেমন উপযোগী তেমনি ব্যয় সাশ্রয়ী বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।