প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে নবীনবরণ
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রাণ-আরএফএল পাবলিক স্কুল।
বৃহস্পতিবার প্রাণ-আএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার নরসিংদীর ঘোড়াশালে স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।
এতে বলা হয়, অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল, ক্লাস উপস্থিতি ও অন্যান্য বিষয় বিবেচনা করে ২০১৬ সালের শ্রেষ্ঠ তিন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
এছাড়া ২০১৬ সালে ক্লাসে শতভাগ উপস্থিতি থাকায় ২৩ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৫ শিক্ষার্থী ও মেধাক্রম অনুযায়ী প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ২১ জনকেও পুরস্কার দেওয়া হয়।
সবশেষে শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক আয়োজন।
