প্যাসন জিন্সে ব্র্যাক ব্যাংকের সেবা
প্যাসন জিন্সের কর্মকর্তাদের রিটেইল লোন, ক্রেডিট কার্ড, ডিপোজিট প্রোডাক্টস ও বেতন সুবিধাসহ সব ধরনের ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক।
সেবাটি নিশ্চিত করতে সম্প্রতি ব্র্যাক ব্যাংক ও প্যাসন জিন্স লিমিটেডের মধ্যে একটি এমপ্লয়ি ব্যাংকিং সেবা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, প্যাসন জিন্সের সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী আরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
