২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮৯ টাকায় ১ গিগাবাইট ডাটা বাংলালিংকে

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক গ্রাহকরা মাত্র ৮৯ টাকায় (সকল ট্যাক্সসহ) এক গিগাবাইট ডাটা উপভোগ করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 06:36 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

অপারেটরটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই অফারের মেয়াদ হবে সাত দিন।

অফারটি পেতে গ্রাহকদের ৮৯ টাকা রিচার্জ করতে হবে অথবা *৫০০০*৫১৬# নম্বরে ডায়াল করতে হবে।

যেকোনো বাংলালিংক প্রি-পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন।

বাংলালিংক-এর হেড অব কমার্শিয়াল স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং আবদুল্লাহ ফাইজ বলেন, “আমরা বিশ্বাস করি, সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা সকল গ্রাহকদের ডিজিটাল বিশ্বের সাথে সম্পৃক্ত করবে।

“গ্রাহকদের জন্য সাশ্রয়ী অফার এবং ডিজিটাল সেবাসমূহ নিয়ে আসতে পেরে বাংলালিংক গর্বিত।”