২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল কুষ্টিয়ায় রবি-এয়ারটেল নেটওয়ার্কের সমন্বয় শুরু

মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল একীভূত হওয়ার অংশ হিসেবে বরিশাল, কুষ্টিয়ায় নেটওয়ার্ক সমন্বয়ের কাজ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 06:32 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

অপারেটরটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই অঞ্চলে নেটওয়ার্ক সমন্বয়ের মাধ্যমে দেশের এক নম্বর নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপে আরও এক ধাপ এগিয়ে যাবে।

রবি ও এয়ারটেলের তরঙ্গ সমন্বয়ের ফলে উচ্চগতির ৩.৫জি ইন্টারনেটসহ গ্রাহকরা দ্বিগুণ মানসম্মত নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। আরও বিস্তৃত এলাকায় ও উচ্চগতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা।

সমৃদ্ধ নেটওয়ার্কটি উপভোগ করতে এয়ারটেল গ্রাহকদের দুটি পদক্ষেপ নিতে হবে। প্রথমে এয়ারটেল গ্রাহকদের তাদের হ্যান্ডসেটের নেটওয়ার্ক অপশনে গিয়ে এয়ারটেল বা এয়ারটেল টুজি বা এয়ারটেল থ্রিজি বা ৪৭০০২ বা রবি থ্রিজি বা রবি আজিয়াটা অথবা বিজিডি রবি বা একটেল (হ্যান্ডসেটের ওপর নির্ভরশীল) লিখে সার্চ দিয়ে উল্লেখিত যে কোন একটি অপশন সিলেক্ট করবেন। এরপর তাদের মোবাইল হ্যান্ডসেটের ডাটা রোমিং অপশন অ্যাক্টিভ করতে হবে।

ডাটা রোমিং অপশন অ্যাক্টিভ করার পর উদ্বোধনী অফার হিসেবে এয়ারটেল গ্রাহকরা ফেসবুক ব্রাউজ করার জন্য তিনদিন মেয়াদী ১ জিবি ডাটা উপভোগ করতে পারবেন বলে জানায় রবি।

এরই মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও খুলনায় সফলভাবে রবি-এয়ারটেল নেটওয়ার্ক সমন্বয়ের পর গ্রাহকরা বিস্তৃত এলাকায় ৩.৫জি নেটওয়ার্কে দ্বিগুণ মানের ইন্টারনেট সেবা উপভোগ করছেন বলে জানায় অপারেটরটি।